উপসংহার


আমারা যারা পুরাতন আর ইতিহাস বিলাসী; তাদের একটি অপবাদ সর্বদাই তাড়া করে বেড়ায়।যা নতুন তাই নিয়ে আমাদের যত আপত্তি। পুরাতন যেন সবসময়ই শ্রেয়। তাইতো নতুন পুজোর ভিড় ছেড়ে পুরনোয় ফিরে যেতে চাই আমরা। কিন্তু যা আমাদের অতিত; তা তো কারোর বর্তমান। খুজতে খুজতে ‘হুতোমের’ এমনি এক ছড়ার হদিস পেয়ে গেলাম। সেসময় দাড়িয়ে তিনি দুষছেন তাঁর সময় কে

“বিদেয় হও মা ভগবতি! এ শহরে এসো নাকো আর।

দিনে দিনে কলিকাতার মর্ম দেখি চমৎকার।।

জষ্টিসেরা ধরম-অবতার কায়মনে কচ্চেন সুবিচার।

এদিকে ধুলোর তরে রাজপথেতে চেঁচিয়ে চলা ভার।।” (হু প্যা ন)


আবার
সমকালীন সময়কে ভালবেসে মধুসুদন লিখছেন ,...

যেও না নবমী নিশি লয়ে তারাদলে,

গেলে তুমি দয়াময়ী এ পরান যাবে।

উদিলে নির্দয় রবি উদয় অচলে,

নয়নের মণি মোর নয়ন হারাবে।

..................।
হায় এ এক অদ্ভুত বৈচিত্রের সমাহার।

No comments:

Post a Comment